বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর ছয়শ্রী, শেষ হলো মণিপুরীদের রাসলীলা কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার ৩ মাসের টাকা অন্য নম্বরে, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ষড়যন্ত্রকারীদের নজরদারিতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর ছয়শ্রী, শেষ হলো মণিপুরীদের রাসলীলা

হবিগঞ্জের চুনারুঘাটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব মহা-রাসলীলা। ঢাক-ঢোল, খোল-করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রাতভর রাসনৃত্য, রাধা-কৃষ্ণের প্রেমলীলা আর ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উৎসবস্থল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে মণিপুরী সম্প্রদায়ের আবাসস্থলে শুরু হয় ৮৪তম রাসনৃত্য। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে শেষ হয় এ আয়োজন।

রাসনৃত্যে মণিপুরী শিশু ও কিশোর নৃত্যশিল্পীদের সুনিপুণ পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত ভক্ত-দর্শনার্থীদের। রাতভর নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় রাধা-কৃষ্ণের প্রেমলীলা।

উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও পর্যটকদের সমাগম ঘটে। বসে গ্রামীণ মেলাও। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়।

রাস উৎসবে অংশ নেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৭৬৯ খ্রিষ্টাব্দে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহের উদ্যোগে প্রথম রাসলীলা উৎসবের আয়োজন করা হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ ৮৪ বছর ধরে এ উৎসবের আয়োজন করে আসছেন।

রাস উৎসব কমিটির উপদেষ্টা বীরেশ্বর সিংহ বলেন, ‘রাস উৎসব আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ বছর রাধা-কৃষ্ণের প্রেমলীলা তুলে ধরা হয়েছে। আগামী বছরগুলোতেও এই আয়োজন অব্যাহত থাকবে।’

▐ এই সম্পর্কিত আরো

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা

সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী

বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের

ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর ছয়শ্রী, শেষ হলো মণিপুরীদের রাসলীলা

কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের

সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন

ধর্মপাশায় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার ৩ মাসের টাকা অন্য নম্বরে, দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে প্রশ্ন

পুলিশসহ বিভিন্ন বাহিনীতে ষড়যন্ত্রকারীদের নজরদারিতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী