সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিতে জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে বিরোধপূর্ণ কুড়িবিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আক্তার হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বতুমারা নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আক্তার হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বতুমারা নোয়াগাঁও গ্রামের বিরোধপূর্ণ কুড়িবিলে মাছ ধরতে যান কালা মিয়ার ছেলেরা। এ সময় একই গ্রামের হালিম পক্ষের লোকজন তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে সংঘর্ষে দক্ষিণ বতুমারা গ্রামের তাজ উদ্দিনের লোকজনও জড়িয়ে পড়েন বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আক্তার হোসেনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া হামলায় জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত লাগে। সংঘর্ষে আরও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, হালিম ও কালা মিয়া একই বংশের চাচাতো ভাই। কুড়িবিলের সীমানা ও মালিকানা নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও তা সমাধান হয়নি। পূর্ববিরোধের জেরেই মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর কালা মিয়া পক্ষের লোকজন সরে যাওয়ার সময় পথে হামলার ঘটনা ঘটে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ ও কারা এতে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিহত আক্তার হোসেন দুই সন্তানের জনক। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। স্বামীকে হারিয়ে স্ত্রী ও সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সিলেট থেকে একজনকে আটক করেছে। অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত

জ্বালানি চাহিদা ও নিরাপত্তা নিশ্চিতে জাইকার বাজেট সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী