সিলেটের শাহজালাল উপশহরে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ৪৩ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করেছে শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটি।
রোববার (২৫ অক্টোবর) সিলেটে সংগঠনটির পরিচিতি ও কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও স্থায়ী কমিটির সদস্য দিদার হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ পাভেল, মামুনুর রশীদ লিটন, নাহিদ নাজরুল ও সৈয়দ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে দিদার হোসেন রুবেল বলেন, একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, নবগঠিত কমিটির সদস্যরা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সংগঠনটি এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। একই সঙ্গে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথিরা সংগঠনের নতুন পথচলাকে স্বাগত জানিয়ে এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানুষের সেবায় কাজ করার মানসিকতাই একটি সামাজিক সংগঠনের প্রধান শক্তি।
নবগঠিত কমিটি
কমিটিতে সভাপতি হিসেবে মো. আকরাম সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান কিবরিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুর রহমান (মোমেন), সাংগঠনিক সম্পাদক মো. মজিবুল ইমন এবং কোষাধ্যক্ষ তারেক চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
সহসভাপতি হিসেবে রয়েছেন সুহেল আহমদ ও রুনু আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ আহমদ। সহসাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন ও সালমান হোসাইন চৌধুরী।
দপ্তর সম্পাদক সৈয়দ তালিমুল ইসলাম, সহদপ্তর সম্পাদক মো. শাদিদ ইফফাকিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব আহমদ এবং সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আফফান রাবিক দায়িত্ব পেয়েছেন।
সমাজকল্যাণ সম্পাদক এমরান হোসেন, সহসমাজকল্যাণ সম্পাদক রাজিব আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বাজেদিদ খান ভূতি, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. রেদওয়ান আহমদ রাহী।
স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, সহস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমদ, সহক্রীড়া সম্পাদক মাহদি আল তারেক, আইনবিষয়ক সম্পাদক মো. শামীম পারভেজ, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাওহীদুজ্জামান স্মরণ, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইসফাক আহমদ, ধর্ম ও নৈতিকতাবিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন, প্রবাসীবিষয়ক সম্পাদক মুরশেদ আহমদ এবং মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ মাজহারুল ইসলাম, ফয়সাল আহমদ হাসান, বদরুল আলম, আব্দুল মতিন, জাফর আহমদ, সাইফুল হাফিজ চৌধুরী ইফরাদ, মো. মুজাহির আহমেদ, মাজেদ আহমদ, মির্জা মো. মিনহাজ, নাহিদ আহমদ, আজাদ আহমদ সুমন, মাহমুদ খান, মো. আবু তাহের ও মো. বাচ্চু মিয়া।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি এলাকার মানুষের আস্থা অর্জন এবং সামাজিক উন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।