রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
বিনোদন

সিদ্ধার্থের বিপরীতে তামান্না

বলিউডে বাজতে শুরু করেছে নতুন জুটির ঝংকার। রূপ, নৃত্য আর অভিনয়ের অপূর্ব মিশেলে যিনি দর্শকদের হৃদয় ছুঁয়েছেন বারবার, সেই 'মিল্ক বিউটি' খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার আসছেন নতুন এক চমক নিয়ে। বহু হিট ছবি আর মঞ্চ কাঁপানো আইটেম গানের পর এবার তিনি জুটি বাঁধছেন বলিউডের স্টাইলিশ হার্টথ্রব সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুরের প্রযোজনায় ‘ভিভান’ নামের পৌরাণিক থ্রিলারে কাজ করছেন সিদ্ধার্থ। যেখানে ছবিটি পরিচালনা করছেন দীপক মিশ্র। ইতিমধ্যে ‘ভিভান’ নামক সেই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। যেখানে চুক্তিবদ্ধ হয়েছেন তামান্না।

ছবিটি একটি ফোক থ্রিলার হিসেবে বর্ণনা করা হয়েছে, যার গল্প লোককথার ছোঁয়া নিয়ে নির্মিত হবে। এই সিনেমায় সিদ্ধার্থ মুখ্য চরিত্রে থাকছেন। এদিকে ‘ওডেলা 2’ এবং ‘আয়ান’-এ কাজ করার পর তামান্না ভাটিয়া এ সিনেমায় যুক্ত হওয়াটা তার জন্য আরও একটি হাই-প্রোফাইল প্রজেক্টে কাজের সুযোগ এনে দিয়েছে।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, “তামান্না এখন একের পর এক সিনেমায় সাইন করছেন। ‘র‍্যাঞ্জার’, ‘রাকেশ মারিয়া বায়োপিক’ এবং ‘নো এন্ট্রি ২’-এর পর তিনি নির্মাতা দীপক মিশ্রর পরবর্তী সিনেমা ‘ভিভানে’ সাইন করেছেন। ২০২৫ সালের জুনে ছবিটির শুটিং শুরু হবে এবং ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

আরও জানা যায়, তামান্না ভারতের মধ্যাঞ্চলের পটভূমিতে নির্মিত এই পৌরাণিক আবহের গল্পে অভিনয় করতে উদ্‌গ্রীব। তিনি তার চরিত্রের জন্য সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ডিকশনের প্রশিক্ষণ নেবেন। সিনেমাটি রিয়েল লোকেশনে শুট হবে এবং ইতোমধ্যে নির্মাতা বিভিন্ন জঙ্গল অঞ্চল চিহ্নিত করার জন্য প্রি-প্রোডাকশন শুরু করে দিয়েছেন। ছবির একটি বড় অংশ জঙ্গলের মধ্যে শুট করা হবে। তবে চলচ্চিত্রটিতে কাস্ট হিসেবে কারা কারা অভিনয় করছেন এ বিষয়ে এখনো কিছু খোলাসা করেননি নির্মাতা।

এদিকে এ সিনেমার পাশাপাশি সিদ্ধার্থ সাইফ আলি খানের বিপরীতে রেইস ৪ সিনেমায় কাজ করার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত এ সিনেমার বিস্তারিত কিছু জানা যায়নি।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়