শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

সাহসী দৃশ্য নিয়ে আলোচনা, কী বলছেন শ্রাবন্তী

সদ্য মুক্তি পাওয়া নতুন দুই সিনেমায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভিন্নভাবে আবিষ্কার করেছেন দর্শক। সিনেমায় আইটেম গান ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন শ্রাবন্তী।

‘আড়ি’ ও ‘আমার বস’—দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন শ্রাবন্তী। অনেক দিন পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ আলোচিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


পাশাপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী দৃশ্যে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবিতে শ্রাবন্তীর অন্তরঙ্গ মুহূর্ত নিয়েও আলোচনা হচ্ছে। তাঁকে পর্দায় এর আগে এমন দৃশ্যে দেখা যায়নি।


অভিনেত্রী বলছেন, এই দৃশ্যে অভিনয় নিয়ে সংশয়ে ভোগেননি তিনি। ‘আমার বস’ ছবির ‘মালাচন্দন’ গানটিতে শ্রাবন্তী ও শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখলেন পরিচালক।


আনন্দবাজারে ভিডিও সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আমি আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় এক ফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।’
একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভালো লাগছে দেখে খুশি শ্রাবন্তী।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ