মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

‘সাহসী’ দৃশ্যে অভিনয় করতে পেরে আপ্লুত শ্রাবন্তী

এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একসঙ্গে দুটি সিনেমা মুক্তি। ‘আড়ি’ ও ‘আমার বস’। দুই সিনেমাতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন তিনি। বহু বছর পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী।

ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। পাশপাশি ‘আমার বস’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী এক চরিত্রে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সিনেমাতে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখছেন। তাকে পর্দায় এর আগে এমন সাহসী পদক্ষেপ করতে দেখা যায়নি। ইতোমধ্যেই সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে ফিসফাস। নায়িকা অবশ্য আপ্লুত এমন একটা চরিত্র পেয়ে।

নিজের এই উপলব্ধি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে কথা বলেছেন শ্রাবন্তী।

আনন্দবাজারকে শ্রাবন্তী বলেন, ‘এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তাই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর’।

একইভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি সাড়া তুলেছে বলে খুশি নায়িকা। যশ-নুসরাতের প্রযোজনায় ‘আড়ি’ সিনেমায় ব্যবহার করা হয়েছে এই আইটেম গান।

শ্রাবন্তী বর্তমানে ‘বাবু সোনা’ নামের একটি সিনেমায় কাজ করছেন। অংশুমান প্রত্যুষের এই সিনেমায় তার বিপরীতে আছেন জিতু কমল। সেখানে চোরের চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী, সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরে।

এছাড়া শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমায় মূল চরিত্রেও শ্রাবন্তী অভিনয় করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত