মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

রহস্য ফাঁস করলেন শিল্পা

বলিউড তারকারা ভারতের সর্বোচ্চ আয়করদাতাদের তালিকায় থাকেন। তবে অভিনয়ই কিন্তু তাদের একমাত্র আয়ের উৎস নয়। প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। ছবি প্রযোজনা বাদেও কারও রেস্তরাঁ রয়েছে, কারও আবার রয়েছে পোশাক কিংবা প্রসাধনী সংস্থা। এবার বলিউড তারকা শিল্পা শেঠি জানালেন, তার রাজকীয় জীবনের পেছনে কী রহস্য রয়েছে। কী উপায় অবলম্বন করে বড়লোক হয়েছেন তিনি। এ বিষয়ে শিল্পা জানান, প্রায় আট বছর আগের কথা। শিল্পাকে একটি প্রসাধনী সংস্থার বিপণন মুখ হিসেবে কাজ করার জন্য ডাকা হয়েছিল। কিন্তু তার পারিশ্রমিক দেয়ার মতো কোনো ক্ষমতা ছিল না ওই পণ্য সংস্থার। শিল্পা বলেন, ওরা আমার কাছে এসেছিল। আমার ভালো লেগেছিল। কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না। তখন আমিই ওদের অংশীদার হওয়ার প্রস্তাব দেই। তার দাবি, বিনিয়োগ করেই বিত্তবান হয়েছেন তিনি। গত আট বছরে ‘ইউনিকর্ন’ নামের সেই সংস্থা ১০০ কোটি মূল্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২৩ সালে আইপিওতে নাম তোলে ওই সংস্থা। তারা জানায়, ২০১৮ সালে শিল্পা মাত্র ৬.৭ কোটি টাকা বিনিয়োগ করে ১৬ লাখ শেয়ার তুলেছেন। ২০২৩ সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য ৩৯ কোটি টাকা দাঁড়ায়। ২০২৩ সালে শিল্পা ওই সংস্থার ১৩.৯৩ লাখ শেয়ার বিক্রি করে দেন। 

তাতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লাখ টাকা। এখন শিল্পা ওই সংস্থার ২.৩ লাখ শেয়ারের মালিক। সেই হিসেবে তার ওই সংস্থার পেছনে বিনিয়োগ মূল্য প্রায় ৫ কোটি ৪২ লাখ টাকা। এর বাইরেও শিল্পার ইয়োগা স্কুল রয়েছে! বিভিন্ন পণ্যের দূত হিসেবে কাজ করছেন। পাশাপাশি আরও কয়েকটি ব্যবসায়ও বিনিয়োগ রয়েছে তার।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত