মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

বিজ্ঞাপনে ব্যস্ত মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সিনেমা এবং বিজ্ঞাপনে সমানতালে নিজেকে উপস্থাপনেরই চেষ্টা করেন। নিয়মিত সিনেমা ও বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত থাকলেও গেল বছর বিজ্ঞাপনের কাজেই তিনি বেশি ব্যস্ত ছিলেন। চলতি বছরের শুরুতেও বিজ্ঞাপনের মাধ্যমেই নিজেকে উপস্থাপন করেছেন মিম।

এর মধ্যে ‘এই বসন্ত হাওয়ায়’, ‘উড়ে উড়ে দূরে’, ‘তুমি আমি ভাসি ফুলের সমুদ্দুরে’ এমন জিঙ্গেলের বিজ্ঞাপনে মিমের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শক।

এরই মধ্যে সেইলরের নতুন একটি বিজ্ঞাপনে তার নতুনরূপে উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। সেইলরের ফেসবুক পেজে গত রোববার বিজ্ঞাপনটি প্রচারে আসার পরই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন। সামনেই পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের আগে এমন বিজ্ঞাপন মিম ভক্তদের জন্য বাড়তি আনন্দের কারণ। এ বিষয়ে মিম বলেন, ‘বিজ্ঞাপনটি অনলাইনে প্রচারে আসার সঙ্গে সঙ্গেই বেশ সাড়া পেতে শুরু করেছি। সেইলরের এ কাজটি বেশ প্রশংসিত হচ্ছে। জিঙ্গেল, নির্মাণ সব মিলিয়ে কাজটি বেশ ভালো হয়েছে। আমার বিশ্বাস এর গ্রহণযোগ্যতা আরও বাড়বে।’

গেল বছর নভেম্বর মাস থেকে সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন মিম। এ ছাড়া তিনি ওয়ালটন, বিকাশ লিমিটেড, বাটা, ওরিক্স ফেব্রিকস কেয়ার, বার্জার পেইন্টস, হারল্যান বাংলাদেশ, ইউনিসেফসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়মিত কাজ করছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত