রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়
advertisement
বিনোদন

মেলোডি সন্ধ্যায় বাপ্পার সঙ্গে গাইবে তারাও

হাতিরঝিলের এম্পিথিয়েটারে ২০ ফেব্রুয়ারি ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান পরিবেশনা করবে মিউজিশিয়ান বাপ্পা মজুমদার। যার সঙ্গে থাকবে দেশের আরও চারটি ব্যান্ড। যার টিকিট এরই মধ্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। এ আয়োজনে প্রধান আকর্ষণ বাপ্পা মজুমদার কনসার্ট নিয়ে বলেন, ‘এমন আয়োজনে গান গাইতে পারা আমার জন্য সবসময় আনন্দের। আমি শ্রোতাদের সামনে লাইভ গাইতে পছন্দ করি। কারণ এখানে শ্রোতাদের একবারে কাছে আসা যায়। তাদের সঙ্গে গলা মিলিয়ে গান করা যায়। এমনই একটি আয়োজনে আমি আসছি আগামী ২০ ফেব্রুয়ারি হাতিরঝিলের এম্পিথিয়েটারে। মেলোডি অব ম্যাভেরিক্স কনসার্টে আমি ছাড়াও আরও কয়েকটি জনপ্রিয় ব্যান্ড থাকবে। সবাইকে আমন্ত্রণ।’

কনসার্ট নিয়ে মেঘদলের ভোকাল শিবু কুমার শীল বলেন, ‘ভাষার মাসে মেঘদল ২০ ফেব্রুয়ারি আসছে হাতিরঝিল এম্পিথিয়েটারে। আমরা ছাড়াও এখানে বাপ্পাদা, সহজিয়া, কাকতালসহ অনেকেই পারফর্ম করবে। এটি অবশ্যই আনন্দের। এ আনন্দ আরও বাড়িয়ে দিতে আপনারাও আসুন। সবাই একসঙ্গে গলা মিলিয়ে গান গাইব। আমাদের পাশাপাশি আরও যারা আছেন সবাই দুর্দান্ত পারফরমার। শহুরে ব্যস্ততা ছেড়ে নিজেদের কিছুটা সময় দিন। আশা করি অনেক সুন্দর একটি সন্ধ্যা আপনাদের আমরা সবাই উপহার দিতে পারব।’ বাপ্পা মজুমদার ছাড়াও কনসার্টে গাইবে ব্যান্ড মেঘদল, সহজিয়া, কাকতাল ও এ কে রাহুল। এ ছাড়া একক সংগীত পরিবেশন করবেন আলভী আমীর। কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এদিন গেট খোলা হবে বিকেল সাড়ে ৩টায়। কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।

এই সম্পর্কিত আরো

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করা হবে: মন্ত্রী আরিফ

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

মোদির ইনস্টাগ্রাম ভিডিওতে বিশ্বরেকর্ড, তরুণদের জানালেন ধন্যবাদ

চলে গেছেন সব আন্দোলনকারী, ভেঙে ফেলা হচ্ছে দিল্লির বিক্ষোভস্থলের মঞ্চ

ডেঙ্গুর বিস্তার রোধে সুনামগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান

ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের যাতায়াতে নতুন দিগন্ত, পরিবহন সেবার উদ্বোধন

জনবল সংকটে ধুঁকছে কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্র

কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়