শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

ফেরা প্রসঙ্গে যা বললেন মিম

২০২২ সালে রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন বিদ্যা সিনহা মিম। সর্বশেষ তাকে ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে ‘মানুষ’ সিনেমায় দেখা যায়। এরপর থেকে আর কোনো সিনেমায় দেখা যায়নি এ নায়িকাকে। পর্দায় দেখা না মিললেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত রয়েছেন। এসবের প্রচারণায় সময় দিতে হচ্ছে তাকে। মিম বলেন, সিনেমার শুটিং না করলেও, প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত রয়েছি। ঈদকে সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই থাকবো। আবারো পর্দায় ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি। তাছাড়া বর্তমানে সিনেমা নির্মাণ অনেক কমে গেছে। যার প্রভাব পড়েছে আমাদের ইন্ডাস্ট্রিতেও। আশা করি, ঈদের পর নতুন কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হবো। তবে দর্শকরা হতাশ হবেন এমন সিনেমা করবো না। সর্বশেষ ওয়াহিদ তারেকের পরিচালনায় শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে নির্মিত ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মিম।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ