শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

নতুন পরিচয়ে মিথিলা

দুই বাংলায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফিয়াথ রশিদ মিথিলা। নতুন খবর হলো, এবার বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। দীপ্ত টিভিতে শুরু হওয়া নতুন অভিনয়শিল্পী ও রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারী খোঁজার মিশন ‘দীপ্ত স্টার হান্ট’। ‘দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড় পর্দার সুপারস্টার!’ এই আহ্বান সামনে নিয়েই মূলত এই ‘স্টার হান্ট’র যাত্রা শুরু হয়। ইতিমধ্যে এই শো’র প্রথম পর্বের অডিশন শেষ হয়েছে। গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের অডিশনও শেষ হয় । আর সেখানেই বিচারকের আসনে ছিলেন মিথিলা। তিনি ছাড়াও এই দায়িত্ব পালন করছেন অভিনয়শিল্পী তারিক আনাম খান এবং পরিচালক শিহাব শাহীন। এই শো’য়ে সেরা প্রতিযোগীরা আগামী দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এ ছাড়া, তারা কাজী মিডিয়া’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন। এর আগে সোমবার রিয়েলিটি শো এর প্রথম পর্বে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছেন। যেখানে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন- সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজি সিদ্দিকী, শাহেদ আলি সুজন, অনিমেষ আইচ, আজিজুল হাকিম। মিথিলা বলেন, এই শোয়ের পরিকল্পনা ভালো লেগেছে। আশা করছি খুব এক্সাইটেড কিছু হতে চলেছে। দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ