শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

রঙ্গনা নিয়ে বিভ্রান্তি, গুজবে কান না দেওয়ার অনুরোধ শাবনূরের

গত বছর দেশে ফিরে আরাফাত হোসাইনের রঙ্গনা সিনেমার শুটিং শুরু করেছিলেন চিত্রনায়িকা শাবনূর। প্রথম অংশের শুটিং শেষ করে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। এরপর আর কোনো আপডেট পাওয়া যায়নি সিনেমাটির। সম্প্রতি খবর ছড়িয়েছে, রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন শাবনূর। এমন খবরের পরিপ্রেক্ষিতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করলেন শাবনূর।

ফেসবুকে শাবনূর লেখেন, ‘আমার সিনেমা-সম্পর্কিত কোনো খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না। এবং অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হবেন না।

রঙ্গনার আপডেট জানিয়ে নির্মাতা আরাফাত হোসাইন বলেন, ‘শিগগির শুরু হবে রঙ্গনার শেষ ভাগের শুটিং। শাবনূর আপার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি এলেই পরিকল্পনা অনুযায়ী আমাদের শুটিং শুরু হবে।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব নিয়ে নির্মাতা আরাফাত বলেন, ‘সিনেমার ঘোষণার পর থেকে একটি চক্র চাচ্ছে, সিনেমাটি বন্ধ হয়ে যাক। তাই সোশ্যাল মিডিয়ায় আজেবাজে মন্তব্য ছড়ানো হচ্ছে। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। এ সিনেমা দিয়ে অভিনেত্রী শাবনূর পর্দায় ফিরছেন। তাঁকে সঠিকভাবে পর্দায় উপস্থাপনের দায়িত্বটা অনেক বড়। এ ছাড়া আমার প্রযোজনা প্রতিষ্ঠানের চাওয়া, রঙ্গনাতে যেন কোনো অপূর্ণতা না থাকে। সময় লাগলেও একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করছি।’


রঙ্গনা সিনেমায় আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ