মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

ছবিসহ স্ক্রিনশট ফাঁস, অবশেষে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর কিছু স্ক্রিনশট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ বলছেন এটা ফেইক। আবার কেউ কেউ বলছেন এ ঘটনা সত্যি। অবশেষে শনিবার দিবাগত রাত ১ টার দিকে একটি ভিডিও পোস্ট করে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে কথা বলেন বান্নাহ।

দুদিন আগে প্রেমিকার সঙ্গে বান্নাহর কথপোকথন ও নগ্ন ছবি আদানপ্রদানের স্ক্রিনশটও প্রকাশ করেন এক ব্যক্তি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে তার প্রেমিককে ফাঁকি দিতে উৎসাহিত করছেন বান্নাহ। সেই সঙ্গে দুজনের মধ্যে যৌন সম্পর্কের নানা বর্ণনাও আছে স্ক্রিনশটগুলোতে।

ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে মাবরুর রশীদ বান্নাহ বলেন, ‘আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে। এবং মানুষজন বলছে, বান্নাহ ভাই এটা কি আপনি? কেউ কেউ বলছে ভাই এটা আপনি-ই। আবার একদম বলছে যারা আমার ভালোবাসার মানুষ, আমাকে যারা চেনে, আমাকে যারা ধারণ করে, যাদের কারণে আমি মাবরুর রশীদ বান্নাহ আজকে। যাদের ভালোবাসায় সিক্ত হয়েছি তারা বলছে, এটা আপনি হতেই পারেন না। আপনার পার্সোনালিটির সাথে এটা যায়না।’

তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে এর আগেও নভেম্বর ডিসেম্বরের দিক একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশি মেয়ের বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে। যদিও ওটা খালে পানি পায় নাই। কিন্তু এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই। এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে। আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে।’

মাবরুর রশীদ বান্নাহর কথায়, ‘যে আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না। আমি যতদূর জানি যার ছবি ব্যাবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। আমি নাম প্রকাশ করতে চাইনা।  আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়া ছেঁড়ে দেবো। আমি নিজেই নিজেকে শাস্তি দেবো।’

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত