মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত সাইফ আলী খান

বুধবার মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান। মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা করে তাকে। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে অভিনেতাকে।রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে অস্ত্রোপচারের পর এখন অভিনেতা শঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেয়া হয়েছে সাইফ আলী খানকে। আগামীকাল সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সাইফ আলী খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে হালনাগাদ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন শঙ্কামুক্ত। তিনি এখন সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন, চিকিৎসকেরা তার দেখভাল করছেন। বিবৃতিতে আরও জানানো হয়, তার পরিবারের অন্য সদস্যরা নিরাপদে আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত