মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

অবিশ্বাস্য অভিজ্ঞতা

বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর লস অ্যানজেলস ভয়াবহ দাবানলের মুখে পড়েছে। শহরের চার পাশে শুধুই ধ্বংসের ছবি। প্যারিস হিলটন থেকে অ্যান্থনি হপকিন্স, দুয়া লিপার মতো তারকাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুধু হলিউড তারকারাই নন, বলিউডের বেশ কিছু খ্যাতনামা তারকাও থাকেন সেই শহরে। বলি অভিনেত্রী প্রীতি জিনতা তাদের মধ্যে অন্যতম। সেখানকার নাগরিক জেন গুডএনাফকে বিয়ের পর থেকেই সেখানে থাকেন তিনি। দুই যমজ সন্তান রয়েছে তার। চোখের সামনে দেখেছেন একের পর এক বাড়ি পুড়ে যেতে। এমন দৃশ্য যে লস অ্যানজেলস শহরে কখনো দেখতে হবে কল্পনাতীত ছিল নায়িকার। সেই বিপদের মুখ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। জানালেন নিজের অভিজ্ঞতার কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রীতি জানান, তারা এখন সুরক্ষিত আছেন। কিন্তু বিগত কয়েক ঘণ্টায় যা দেখেছেন তা অবিশ্বাস্য তার কাছে। অভিনেত্রী লিখেন, দুঃস্বপ্নেও ভাবিনি এমন দিন দেখতে হবে লস অ্যানজেলসে। যেখানে একের পর এক বাড়ি পুড়েছে। লোককে বাড়ি থেকে বের করে আনতে হচ্ছে। আকাশ ঢেকে গিয়েছে ধূসর কালো ছায়ায়। সারাক্ষণ একটা ভয় যদি এই দমকা হওয়া না কমে, তা হলে কী হবে আমার সন্তানদের ও আমার বাড়ির বয়স্কদের। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা এখন নিরাপদে রয়েছি।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত