মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

অনুমতি মেলেনি ‘দ্য রিমান্ড’র

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’। শনিবার বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী এবং প্রদর্শনী-পরবর্তী আলোচনা সভা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি বাতিল করে দেয় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আয়োজকদের অভিযোগ, দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে প্রদর্শনীটি বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি। অনুমতি বাতিলের প্রতিবাদে একাডেমির মূল ফটকের সামনে একইদিন বিকালে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সিনেমাটির পরিচালক আশরাফুর রহমান বলেন, অনুষ্ঠানটির জন্য একাডেমি প্রথমে অনুমতি দিয়েছিল। কিন্তু আজ বেলা 
দেড়টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) অনুমতি বাতিল করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু অনুমতি বাতিলের নির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি। সিনেমাটির প্রযোজক রেডপোস্টের কর্ণধার এডভোকেট বেলায়েত বেলাল বলেন, বাংলা একাডেমির ডিজি মহোদয় চলচ্চিত্র পরিচালক আশরাফুর রহমানকে দেড়টার দিকে টেলিফোনে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছেন। তিনি নাকি তার ঊর্র্ধ্বতন থেকে নির্দেশিত হয়ে নির্দেশ দিয়েছেন। ‘দ্য রিমান্ড’ এখন রিমান্ডে আছে। আমরা অবিলম্বে এই সিনেমার মুক্তি চাই। জানা যায়, আলোচনা সভায় স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলক আ স ম আবদুর রব, সাংবাদিক শফিক রেহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু একাডেমি অনুমতি বাতিল করায় অতিথিদের আসতে বারণ করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত