মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

পাল্টা জবাব উর্বশীর

বছরের শুরুতেই বিতর্কে জড়ালেন উর্বশী রাউতেলা।

২রা জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ সিনেমার ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে চক্ষু চড়ক গাছ দর্শকদের। ৬৪ বছর বয়সী অভিনেতার সঙ্গে ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করে প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এবার তার নাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান। উর্বশীর ছবিকে নীল ছবির সঙ্গে তুলনা করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কমল লিখেন, এদের লজ্জা লাগে না এমন অশ্লীল নাচ নাচতে! তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির লজ্জা লাগা দরকার এমন নাচ তারা শুট করছে। সিনেমার জায়গায় নীল ছবি তৈরি করতে পারেন তো! উর্বশীর লজ্জা লাগা দরকার এমন নাচ নেচে। কমলের এমন মন্তব্যে গর্জে উঠলেন অভিনেত্রী। পাল্টা জবাবে অভিনেত্রী লিখেন, দেখেও হাসি পায়, যারা জীবনে তেমন কিছুই অর্জন করেননি তারা অন্যের সমালোচনা করছেন। আসল ক্ষমতা অন্যকে নিচু দেখানোর মধ্যে নয়, বরং তার কৃতিত্বকে তুলে ধরার মধ্যেই অন্তর্নিহিত। প্রসঙ্গত, শুধু কমল আর খান নয়, এই নাচের ভিডিও দেখে নেটাগরিকদের একাংশ সমাজমাধ্যমে লিখেছেন, এই ধরনের নাচের ভঙ্গি কীভাবে কোরিওগ্রাফার তৈরি করতে পারেন। অভিনেতারাই বা কীভাবে এসব করতে রাজি হন! একেবারে জঘন্য। কেউ কেউ দাবি করেছেন, নারীদের জন্য এই ধরনের নাচের দৃশ্য অত্যন্ত অপমানজনক।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত