মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
বিনোদন

হাসপাতালে বলি অভিনেতা টিকু তালসানিয়া

হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। গুরুত্বর অবস্থায় তাকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন এই জনপ্রিয় অভিনেতা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

   
থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন টিকু। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।  প্রথম থেকেই কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বাচপান কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’-তে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অভিনেতার দীর্ঘ ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’। গোবিন্দার সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমায় কাজ করেছেন তিনি। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায় তাকে। যার মধ্যে জনপ্রিয় হয়েছে ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’। ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে অভিনয় করেছেন টিকু তালসানিয়া। এই ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত