শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
শিক্ষা

শাবিপ্রবিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে 'Empowering Campus Journalists: AI, Data-Driven Investigation, Feature Writing & Digital Ethics' শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটাভিত্তিক অনুসন্ধান এবং ডিজিটাল এথিকস বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারি।

ভুল ও বিভ্রান্তিকর তথ্যের নেতিবাচক প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ছে, যার অনেকগুলোই বিভ্রান্তিকর। মানুষ গণমাধ্যমের সংবাদকে বিশ্বাস করে, তাই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের সাথে পেশাদার সাংবাদিকতার পার্থক্য বজায় রাখতে হবে। দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা একজন সংবাদকর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের যেকোনো গঠনমূলক কাজে প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. সালমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

দিনব্যাপী এই কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের বিজনেস ম্যানেজার খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেশনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, তথ্য অনুসন্ধান ও ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সম্পর্কিত আরো