সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
সারাদেশ

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, ২ শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীতে একটি ইঞ্জিনচালিত নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কালিয়াকৈর তুরাগ নদীতে বিজয়া দশমী চলাকালীন সময়ে একটি শ্যালো নৌকা অন্য একটি নৌকার সাথে ধাক্কা লেগে শিশুসহ একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় শিশুসহ ১৮-২০ জনের মতো লোক ছিল। অন্যরা সবাই সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। শিশুদের উদ্ধারে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক