সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী থানার পক্ষ থেকে মইজ্জ্যারটেক এলাকায় এই মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

তবে বিষয়টি ভুলভাবে প্রচার করা হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। বুধবার রাতে তিনি জানান, নতুন ভাড়াটিয়া ও ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দিতে হলে আগে জাতীয় পরিচয়পত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট থানায় না দিলে শাস্তি পেতে হবে বাড়ির মালিকদের।

ওসি মুহাম্মদ শরীফ বলেন, ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলে আসছে। এবার তা আরও জোরালো করা হচ্ছে। কর্ণফুলীবাসীর নিরাপত্তার জন্যই এটা করা হচ্ছে।

মুহাম্মদ শরীফ আরও বলেন, ‘বাড়ির মালিকেরা নিজেদের অজান্তেই সন্ত্রাসী ও জঙ্গি সদস্যদের বাসা ভাড়া দিয়ে থাকেন। কিন্তু সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। এ জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে। কিছুদিন আগে ডায়মন্ড সিমেন্ট এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার ঘটনা ঘটে। সেখানে স্বামীর নাম ঠিকানা ও পরিচয় বের করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে।

এর আগে বুধবার বিকেল থেকে পুরো উপজেলা জুড়ে থানা-পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে এনআইডিসহ অন্যান্য পরিচয়পত্র থানায় জমা দিতে হবে। এনআইডি জমা ছাড়া কোনো ভাড়াটিয়াকে বাসা ভাড়া দেওয়া যাবে না। বাসা ভাড়া নিয়ে কেউ কোনো সন্ত্রাসী কাজ করলে বাড়ির মালিককেও তার দায় দায়িত্ব নিতে হবে।

অপর একটি মাইকিং ভিডিওতে বলতে দেখা যায়, এতদ্দ্বারা সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে, অত্র কর্ণফুলী থানা এলাকায় নতুন কেউ ভাড়াটিয়া ভাড়া নিতে আসলে সে ভাড়াটিয়ার ভোটার আইডি কার্ডসহ অন্যান্য ডকুমেন্টস আগে থানায় জমা দিতে হবে। কোনো নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তাহলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে তাহাকেও আটক করা হবে নির্দেশক্রমে কর্ণফুলী থানা।

তবে মাইকিংয়ের ভিডিওর বিষয়ে ওসি বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশ দিইনি। এটি ভুলভাবে প্রচার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক