সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
সারাদেশ

কান্না করায় ৫ মাসের শিশুকে ‘গলা কেটে হত্যা’ মায়ের

রংপুরের তারাগঞ্জে পাঁচ মাস বয়সী শিশুকন্যাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মা তুলসি রানী পুতুলের (২৫) বিরুদ্ধে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শিশুটির বাবা বাবু লাল স্থানীয় একটি হোটেলের শ্রমিক। তার স্ত্রী তুলসি রানী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

এ কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। গত কয়েকদিন ধরে শিশুটি মূলত দাদি পাতানী রানীর কাছে ছিল। ঘটনার দিন সকালে শিশুটি কান্নাকাটি করলে দাদি তাকে দুধ খাওয়ানোর জন্য তুলসি রানীর হাতে তুলে দেন। কিছুক্ষণ পর ঘরে নিয়ে গিয়ে নিজের মেয়েকে গলা কেটে হত্যা করেন ওই মা।

এরপর রক্তাক্ত শিশুটিকে স্বামী বাবু লালের হাতে তুলে দেন তিনি।

মৃত শিশুর বাবা বাবু লাল সাংবাদিকদের বলেন, ‘আমার স্ত্রী কিছুদিন ধরে অসুস্থ। তাই বাচ্চা মায়ের কাছে ছিল। সকালে বাচ্চা কান্না করছিল বলে মা স্ত্রীকে দেয় দুধ খাওয়ানোর জন্য।

কিছুক্ষণ পর কান্না থেমে যায়। তারপর দেখি আমার হাতে রক্তাক্ত বাচ্চা দিয়ে গেল। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে যে থামবে, তা কল্পনাও করিনি।’

তাই নাতনি কয়েকদিন ধরে আমার কাছেই ছিল। সকালে কান্না করছিল বলে বউকে দেই দুধ খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর দেখি আমার ছেলে হাতে করে রক্তাক্ত নাতনি নিয়ে কাঁদছে। আর বউ চুপচাপ দাঁড়িয়ে আছে।’

প্রতিবেশীরা জানান, শিশুটির মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। মা হয়ে কীভাবে সন্তানকে হত্যা করতে পারে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক সাংবাদিকদের বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ওই নারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। বাচ্চার জন্মের পর থেকে ঠিকমতো রান্না বা গৃহস্থালির কাজ করতে পারেন না। দুই সন্তান সামলাতেও কষ্ট হচ্ছিল। তাই হঠাৎ রাগ বা মানসিক চাপে শিশুটিকে হত্যা করেছেন বলে দাবি করেছেন।’

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক