সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
সারাদেশ

ধনু নদে স্পিডবোট-নৌকার সংঘর্ষে ৪ শিশু নিখোঁজ

নেত্রকোনার খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবে নারী শিশুসহ ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকালে ওই এলাকার ধনু নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য কাউকে উদ্ধার করতে পারেনি।

এ সময় আহত রোজিনা আক্তার (৩০), মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ওই স্পিডবোটে অন্তত ১৫ জন নারী শিশুসহ যাত্রী ছিলেন। ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়। 

খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে যেতে ভাড়ায়চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হবার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে ঘুরতে বের হলে এ ঘটনা ঘটে। নদে অতিরিক্ত স্রোত থাকায় নৌকা বা নিখোঁজদের পাওয়া যাচ্ছে না।

খালিয়াজুরির থানার এসআই মঞ্জুরুল হক ৪ শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক