মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন
advertisement
সারাদেশ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে আজ বুধবার সকালে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ।

বর্তমানে সেখানে বেড়ার নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, সতর্ক অবস্থানে আছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।


মোহাম্মদ ইকবাল হোসেন জানান, উপজেলার বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী, দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড় শ গজের মধ্যে ফসল চাষ ব্যতিত স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া কেউ দিতে পারবে না। এটি দুই দেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্ত পিলারের দেড় শ গজের ভেতরে কাঁটাতারের বেড়া দিতে আসেন, জানতে পেরে বিজিবি সদস্যরা তাঁদের বাধা দেন। এ সময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা।

ইকবাল হোসেন আরও জানান, বিষয়টি নিয়ে তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চপর্যায়ে বৈঠক করা হবে। সীমান্তের এমন পরিস্থিতিতে ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার

শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা

ছাতকে হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্র, আহত ৯ জন