শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সারাদেশ

জুলাই-আগস্ট আন্দোলনে গুলিতে নিহত আশিকুলের মরদেহ কবর থেকে উত্তোলন

দিনাজপুরের নবাবগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে আশিকুলের লাশ তোলা হয়।

এ সময় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান এবং সিআইডির পুলিশ পরিদর্শক মো. আ. ওয়াহাব উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার দক্ষিণ বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডে গুলিতে আশিকুল ইসলাম নিহত হন।  

২০ জুলাই আশিকুল ইসলামের বাড়ি নবাবগঞ্জের নরহরিপুর গ্রামে লাশ দাফন করা হয়।


পরে ৯ সেপ্টেম্বর নিহত আশিকুল ইসলামের মা আলিশা আফরোজ বাদী হয়ে খিলগাঁও থানায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনের নামে একটি হত্যা মামলা করেন।

ঢাকা সিআইডির পুলিশ পরিদর্শক আজকের পত্রিকাকে বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিকুল ইসলামের লাশ কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবারও কবরস্থ করা হবে।’

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা