মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা
advertisement
সারাদেশ

কাচ্চি ডাইনে অভিযান, ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকের ওপর হামলা

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ফুটেজ সংগ্রহকালে চার ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের কর্মচারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিকরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সবুজ হোসেন, এসএ টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও মাই টিভির একরামুজ্জামান জনি।

এর আগে বেলা ১২ দিকে শহরের নিউমার্কেট সংলগ্ন ‘কাচ্চি ডাইনে’ আউটলেটে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন।


এ সময় ‘কাচ্চি ডাইন’-এর রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, অ্যাপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় রেস্টুরেন্টের ম্যানেজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অভিযানের আগে রেস্টুরেন্টটির খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ‘ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারে চুল ও রান্নার ঘরের নোংরা পরিবেশসহ সুনির্দিষ্ট কিছু নিয়ম না মানায় তাদের প্রাথমিক ৫ হাজার টাকা জরিমানা করি। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভুক্তভোগী মাই টিভির ফটো সাংবাদিক একরামুজ্জামান জনি জানান, ‘অভিযান শেষে ফটো আমরা কয়েকজন ফটো সাংবাদিক রান্নাঘরসহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ফটোসাংবাদিক সবুজ হোসেন, এসএ টেলিভিশনের ফটোসাংবাদিক জাকির হোসেন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়।’

সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিকী বলেন, ‘ফটো সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে। কাচ্চি ডাইনির ম্যানেজারসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে।’

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিকভাবে পুলিশ ফটো সাংবাদিকদের উদ্ধার করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার

শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা