সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান জকিগঞ্জ ও জেলা ডিবির যৌথ অভিযান: সিলেটে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর জকিগঞ্জে ২৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?
advertisement
সারাদেশ

শিবগঞ্জে জালনোটসহ এক ব্যক্তি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে সাত লাখ টাকা মূল্যের জালনোট উদ্ধার করা হয়েছে। এ সময় জালনোট কারবারি দলের সদস্য রিয়াজুল ইসলামকে (৩৯) গ্রেফতার করা হয়েছে।

শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার গভীর রাতে উপজেলার মুরাদপুর এলাকায় মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করেন।

বৃহস্পতিবার সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতার জালনোট কারবারি রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বুধবার রাত আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামে মীর রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর অভিযান চালান।

এ সময় সন্দেহভাজন রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে এক হাজার ৪০০ পিস ৫০০ টাকার মোট সাত লাখ টাকার জালনোট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জালনোট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের সত্যতা স্বীকার করেন।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, এ ব্যাপারে এসআই মাহবুব বাদী হয়ে জালনোট কারবারি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

জকিগঞ্জ ও জেলা ডিবির যৌথ অভিযান: সিলেটে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

জকিগঞ্জে ২৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?