সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান জকিগঞ্জ ও জেলা ডিবির যৌথ অভিযান: সিলেটে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর জকিগঞ্জে ২৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?
advertisement
সারাদেশ

পুলিশ কমিশনারকে শোকজ

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান ঢাকার গুলশানের বাসা থেকে প্রতিদিন কর্মস্থলে যান। তাঁর যাওয়ার আসার সময় রাস্তা বন্ধ রাখা হয়। এতে যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।

ওই পুলিশ কমিশনারের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আইজিপি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে তাঁর কাছ থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আপনারা ফলাফল দেখতে পাবেন।’

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে। ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।

এই সম্পর্কিত আরো

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

জকিগঞ্জ ও জেলা ডিবির যৌথ অভিযান: সিলেটে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

জকিগঞ্জে ২৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?