রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত
advertisement
সারাদেশ

বিএনপি নেতাকর্মীদের রোষনলে ‘ওসি’ নেজাম

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বিএনপির নেতাকর্মীদের রোষের মুখে পড়েছেন কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। কোতোয়ালি থানায় থাকাকালীন তার হাতে নির্যাতিতরা এই ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একাধিক নেতাকর্মীরা জানান, বিগত ১৫ বছর ওসি নেজামের অত্যাচারে তারা শান্তিতে বাসায় ঘুমাতে পারেনি।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে নির্যাতিতদের রোষের মুখে পড়েন ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। এ সময় তারা নেজামের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়।

তখন বিএনপির একজন ওসি নেজামকে আওয়ামী লীগের দোসর পরিচয় দিয়ে চিকিৎকার শুরু করে।

তিনি বলেন, এ আওয়ামী লীগের দোসর ওসি নেজামের কারণে আমি আমার সন্তানের মুখও দেখতে পাইনি। সে আমাদের নেতা ডা. শাহাদাত ভাইকেসহ আমাদের আজ ১৫ বছর কষ্ট দিয়েছে।

এ সময় ওসি নেজাম তাকে হেনস্তা না করার জন্য বারবার অনুরোধ করেন। খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, স্যারকে আমরা হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা পাঁচলাইশ থানার সামনে বিক্ষোভ করছেন।

এই সম্পর্কিত আরো

নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার

জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ

সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন সম্ভব: এমপি কয়ছর আহমদ

পেনাং-এ প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘চিত্তবিনোদন ও মিলনমেলা’ অনুষ্ঠিত