সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান জকিগঞ্জ ও জেলা ডিবির যৌথ অভিযান: সিলেটে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর জকিগঞ্জে ২৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?
advertisement
সারাদেশ

নারায়ণগঞ্জে বিএনপির দুই পক্ষের টেঁটাযুদ্ধ, আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইমোলা এলাকায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বরাতে জানা গেছে, গত শনিবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাচেরচর এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন নিয়ে আসার অভিযোগ তোলেন।

একপর্যায়ে উপজেলার সিনিয়র নেতাদের সামনেই তাঁরা বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। বেলায়েতের লোকজন জাকারিয়ার অনুসারীদের মারধর করেন। এর রেশ ধরে আজ সকালে বেলায়েত হোসেনের অনুসারী ইদ্রিস আলীর বাড়িতে জাকারিয়ার লোকজন হামলা চালান। একপর্যায়ে এতে গ্রামবাসী জড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ লেগে যায়। সকালে সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। ভাঙচুর ও লুটপাট চালানো হয় অন্তত ১০টি বাড়িতে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮-১০ জনের মতো আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

তাওহীদ হৃদয়ের ঝড়ে ইতিহাস গড়ে জিতল বাংলাদেশ

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টির মান উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবি: ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

জকিগঞ্জ ও জেলা ডিবির যৌথ অভিযান: সিলেটে ২ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

জকিগঞ্জে ২৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

মৌলভীবাজারের কমলগঞ্জ: টিলা-ছড়া কেটে বালু ও মাটি লুট, নির্বিকার প্রশাসন

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?