সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুর - কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস
advertisement
সারাদেশ

অলৌকিকভাবে বেঁচে গেল ছয় ঈদযাত্রীর প্রাণ

মাগুরা-ঝিনাইদহ সড়কে রয়েল পরিবহন-মাক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন মাইক্রবাসের যাত্রীরা। শুক্রবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছোট ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের ড্রাইভারসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মো. শফিক (৫৫), রত্না বেগম (৪০), হুমাইয়া আক্তার (২০), ছামিয়া আক্তার (২২), সোহানা (৫) ও ড্রাইভার শাকিল হোসেন। তাদের সবার বাড়ি মেহেরপুর জেলায়। গ্রামের বাড়িতে ঈদ করতে তারা ঢাকা থেকে মাগুরায় যাচ্ছিলেন।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদরের ছোট ব্রিজ এলাকায় ঢাকা থেকে মেহেরপুরগামী একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী রয়েল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা ৬ জনই আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ড্রাইভারসহ অন্য দুজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মাইক্রোবাস ও রয়েল পরিবহনটি আটক করা হয়েছে। 

▐ এই সম্পর্কিত আরো

ছাত্রদলের সভাপতি ছেলে এইচএসসিতে উত্তীর্ণের খবরে কমিটি বিলুপ্ত

কৃষি ও কৃষকের উন্নয়ন হলেই দেশ-জাতির উন্নতি সম্ভব: মিলন এমপি

আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে কানাইঘাটের প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গোলাপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সভাপতি মোস্তফা ও সম্পাদক মখলিছুরকুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন

কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন

হত্যা নাকি আত্মহত্যা—পাঁচ মাসেও অজানা রূপকের মৃত্যুর কারণ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস