সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সারাদেশ

বিয়ে করলেন সমন্বয়ক রাফি, জানা গেল স্ত্রীর পরিচয়

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এর মাধ্যমে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো’আ একান্ত কাম্য’। স্ট্যাটাসের পাশাপাশি স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্যাগ করেছেন তাকে।


ওই আইডিতে ঢুকে দেখা গেছে, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। রাফির সঙ্গে ছবি কাভার ফটো করেছেন জান্নাত। সেখানে ব্যক্তিগত তথ্যে তিনি তার বাড়ি বরিশাল এবং পড়াশোনা করেছেন বরগুনা সরকারি মহিলা কলেজে।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান