সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ
advertisement
সারাদেশ

বাড়িতে ইফতার করতে তাড়াহুড়ো, সড়কে প্রাণ গেল ৩ বন্ধুর

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বন্ধু। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাহ-বন্দেগি ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান তিন বন্ধু। কাজ শেষে ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির পথে রওনা দেন। ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নাঈম নিহত হন।

গুরুতর আহত অবস্থায় সেলিম ও রিফাতকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সেলিমের মৃত্যু হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাতও।

রিফাতের মৃত্যুর বিষয়টি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানরত প্রতিবেশী শাহাদত হোসেন নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আজিজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ