সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯ সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী
advertisement
সারাদেশ

গ্রেপ্তার ৫ ডাকাতের একজন ‘যুবদল’, আরেকজন ‘ছাত্রদলকর্মী’

কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটিয়েছেন। আর ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।

তবে এ বিষয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ৫ যুবক ৩ মাস আগে দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাই তাদের সেই ডাকাতির মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতির অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, ৩ মাস আগে বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুরে দুই সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছিল। সেই সময়ে ডাকাতরা প্রবাসীদের ঘরের আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী