সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯
advertisement
সারাদেশ

ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্রসহ নানা সামগ্রী উদ্ধার

রাঙামাটির কাউখালীর ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে এ আস্তানার অস্তিত্ব পাওয়া যায়।

এদিন বিকেলে এক বিফিংয়ে এ তথ্য দেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল জুনায়েদ শাহ চৌধুরী। অভিযানের বিস্তারিত জানান সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের ব্রিগেড মেজর তাজদিক বিন নজরুল।

তিনি বলেন, শুক্রবার ভোরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালীতে ইউপিডিএফের (মূল) শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানকালে সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান মেলে। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই আস্তানা থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম, চাঁদা আদায়ের রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কয়েকজন পাহাড়ি নারীকে দিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা দিতে চেষ্টা করে। সে সঙ্গে আটক করা গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে মামলা করা হচ্ছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯