শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সারাদেশ

‘মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশে যতদিন না আল্লহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ততদিন শান্তি আসবে না। মানুষের বানানো আইন দিয়ে দেশ সঠিক পথে চলবে না। তাই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু একটি দল ক্ষমতায় গিয়ে মনে করেছিল তারাই শুধু স্বাধীন-সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ না। বাংলাদেশকে কারা ভালোবাসে তা বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে নিজেই বলেছেন- ‘মানুষ পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায় আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে।

জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে ধরেছিলেন। পুলিশ পর পর কয়েকটি গুলি ছোড়ে তার বুকে। গত দেড় যুগের শাসনামলে আওয়ামী সরকার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্র গুম খুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। তারা আলেম-ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সময় এসেছে প্রতিটি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা।

জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা আমির মো. আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দিনাজপুর অঞ্চলের পরিচালক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্রশিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্রশিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল প্রমুখ। এছাড়াও জামায়াতের বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরাও এ পথসভায় বক্তব্য দেন।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা