মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সারাদেশ

দীর্ঘ ৯ মাস পর ঘরে ফিরলেন ১০ বম পরিবার

দীর্ঘ ৯ মাস পর সেনাবাহিনীর সহায়তায় বান্দরবানের থানচি ও রুমা সীমান্তবর্তী রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বমপাড়ার ১০টি বম পরিবারের ২৬ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৬৯ পদাতিক ব্রিগেডের সহায়তা ১৬ বেঙ্গলের তত্ত্বাবধানে রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাকলাই বম পাড়ায় তারা ফিরে আসেন।

সরেজমিনে বাকলাই পাড়ায় ঘুরে দেখা গেছে, বম পরিবারের ঘরগুলো লতাপাতায় ঢেকে গেছে। খালি পড়ে আছে ঘরগুলো। কাঠের ঘরের বারান্দায় এলোমেলোভাবে পড়ে আছে কাপড়চোপড়। কারও কারও চোখে-মুখে ঘরে ফেরার আনন্দ; তবে এর ভেতরে চাপা আতঙ্ক ও ভয় ছাড়াও খাদ্যের অভাবের আশঙ্কা করেছেন তারা।

বম জনগোষ্ঠীরা জানান, গত বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে গভীর রাতে আমাদের পাড়ায় (বাকলাই পাড়া) কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা প্রবেশ করে। হঠাৎ তারা পার্শ্ববর্তী বাকলাই সেনাক্যাম্প লক্ষ্য করে হামলা করে। আমরা (পাড়াবাসী) প্রাণভয়ে জঙ্গলে পালিয়ে যাই। কয়েকদিন জঙ্গলে থাকার পর আশপাশের পাড়া মহল্লায় আশ্রয় নিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যাই। কেএনএফের হামলার দীর্ঘ ১০ মাস ভয়ে পালিয়ে থাকারা পর সেনাবাহিনীর সহায়তা নিজ পাড়ায় ফিরেছি আমরা।

নিজ বাড়িতে ফিরে ৭৫ বছর বয়সী ফিয়ারকিল বম বলেন, আমাদের পাড়ায় মোট ৪০টি পরিবার আছে। গত বছর মার্চ মাসে সবাই জঙ্গলে পালিয়ে যাই। শিশুসহ পরিবারের আট সদস্য নিয়ে পার্শ্ববর্তী একটি জায়গায় আশ্রয় নিয়েছি। অনেকদিন ধারদেনা করে চলেছি। ঘরে রেখে যাওয়া সম্পদ, কাপড়, বই, হাঁড়িপাতিল, এমনকি বিশুদ্ধ পানি ব্যবস্থা সবই নষ্ট হয়ে গেছে। এ বছরে জুম কাটতে না পারলে আরও শেষ হয়ে যাবে। সরকারি—বেসরকারি সহযোগিতা দিলে আমরা কোনো রকমে বাঁচতে পারব। এ ছাড়া সম্ভাব্য রাস্তা দেখছি না।

একই কথা জানালেন লালচংথাং বম। তিনি বলেন, হারানোর বেদনা এবং পালিয়ে থাকার বেদনা সবাইকে সমানভাবে স্পর্শ করবে না। আমরা সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই, আমরা আবারও নিজ ঘরে ফিরতে পেরেছি।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাকলাই পাড়ায় সেনা সদস্যরা বিশুদ্ধ পানি ও পুষ্টিকর একবেলা খাবার দিয়ে সহযোগিতা করেছে। প্রয়োজনে আরও দেওয়া হবে। এলাকার শান্তি সুরক্ষা ও বসবাসের জন্য স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে সেনাবাহিনী।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক