সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
সারাদেশ

রাতে ট্রাক থেকে চাঁদা আদায়, সমন্বয়কদের হাতে ৩ পুলিশ আটক

ফেনীর শহরের গাজুরগাছ পয়েন্টে চাঁদাবাজির সময় হাতেনাতে তিন পুলিশকে আটক করেছেন ছাত্র সমন্বয়করা। গতকাল রবিবার রাত ২টায় এ ঘটনা ঘটে। 

আটক এসআই শুকুর, কনস্টেবল জাহিদ ও নিরবকে ফেনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই তিনজনকে ক্লোজ করা হয়েছে।


 
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই শুকুর ও কনস্টেবল জাহিদ রাতে ট্রাক থেকে চাঁদা আদায় করছেন দেখে ছাত্র সমন্বয়করা হাতেনাতে আটক করেন। এ সময় ছাত্র সমন্বয়কদের মধ্যে আজিজুর রহমান, সৌরভ হোসেন ও ইমরান হোসেন উপস্থিত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা পুলিশের সরকারি গাড়ির সিএনজির (গ্যাস) টাকা জোগাড় করতে এ চাঁদাবাজি করছেন বলে স্বীকার করেছেন। 

সমন্বয়ক আজিজুর রহমান জানান, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যান।


পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতে তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 
ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক