মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক
advertisement
সারাদেশ

সমন্বয়ক রাফিকে হত্যার হুমকি ছাত্রলীগে নেতা রব্বানীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফিকে হত্যার হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। এরপর রাফি তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়ে হুমকির বিষয়টি জানান।

রাফি লেখেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রাব্বানী আজকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রথম ১২ জুলাই আমাকে কল দেয় এবং জিজ্ঞেস করে, আমার কি লাগবে। এ ছাড়া বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। সবশেষে যখন কনভিন্স করতে পারেনি, তখন আমাকে নানানভাবে হুমকি-ধামকি দিয়ে কল কেটে দেয়।

তিনি আরও লেখেন, ঠিক একই নম্বর থেকে শনিবার সকালে কল দেয়। প্রথম কলটা রিসিভ করিনি। দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করল- চিনতে পেরেছি কি না! আমি চিনেও বললাম, না চিনতে পারিনি। তারপর কল কেটে দেয় এবং সঙ্গে সঙ্গেই ম্যাসেজ করল, ‘তুমি শেষ হয়ে যাবে, অনলি তিন দিন ব্রো।’ ম্যাসেজটির স্ক্রিনশট রাফি ফেসবুকে শেয়ার করেন।

তালাত মাহমুদ রাফি বলেন, ‘আমি জানি না, আমি আর কতদিন বাঁচতে পারব! প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে। কিন্তু আমাকে যদি হত্যা করা হয়, তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবে।’

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি। তবে রাফির পোস্টের মন্তব্যের ঘরে রাব্বানীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হত্যার হুমকির বিষয়টি অস্বীকার করেন।

এই সম্পর্কিত আরো

সাংবাদিকতা পেশার সংজ্ঞা নির্ধারণ করা দরকার: তথ্যমন্ত্রী

মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে পুলিশের উন্মুক্ত মতবিনিময় সভা

জৈন্তাপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার জসিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক