শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
সারাদেশ

ট্রাফিক পুলিশের ওপর হামলায় মামলা, গ্রেপ্তার ১১

লক্ষ্মীপুরের বাগবাড়ি এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চলাকালে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।


এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) রাতে হামলার ঘটনায় ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন। এতে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল হোসেন, সোহাগ হোসেন, জহির উদ্দিন, মহিউদ্দিন, ইছমাইল হোসেন, মোশারেফ হোসেন, জিয়াউর রহমান বাবু, শিপন হোসেন, বেলাল হোসেন, মিরাজ হোসেন ও কামাল মোল্লা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা লক্ষ্মীপুর পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, বুধবার দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের শহরের বাগবাড়ি এলাকায় ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় অটোরিকশা চালকরা। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া আহত হয়।

ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানা যায়।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা