সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
সারাদেশ

দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে।

​শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।

​তিনি আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় বসে থাকে। বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায় তারা। নির্বাচন নিয়ে দাবি-দাওয়া, আন্দোলন চলছে এবং চলবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

​মডেল মসজিদ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে ৩৫০ এর মতো মসজিদ নির্মাণ হয়ে গেছে। হস্তান্তর না হওয়া মসজিদগুলো প্রক্রিয়াধীন রয়েছে। যেসব মসজিদের কাজ ত্রুটিপূর্ণ হয়েছে এগুলো নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি।

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ জেলার অন্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক