সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
অর্থ-বাণিজ্য

আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেনের দাম ১২২ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন এ মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামীকাল থেকে কার্যকর হবে।

এর আগে জুলাই মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১০২ টাকা, অকটেনের দাম ১২২ টাকা, পেট্রোলের দাম ১১৮ টাকা ও কেরোসিনের দাম ১১৪ টাকায় অপরিবর্তিত রাখা হয়। একই দাম বজায় ছিল জুন মাসেও। ফলত টানা তিন মাস ভোক্তপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রইল।

সবশেষ জুন মাসে জ্বালানি তেলের দামে রদবদল করা হয়েছিল। সেদিন কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর বিপরীতে ডিজেলের দাম লিটারে দুই টাকা এবং পেট্রোল-অকটেন তিন টাকা করে কমানো হয়েছিল।

এর আগের মাস মে’তে চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে কমানো হয়েছিল।

তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক