সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
অর্থ-বাণিজ্য

আন্দোলনে এনবিআর কর্মকর্তারা, রাজস্ব ভবনে সেনা-পুলিশ মোতায়েন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণসহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি আজও (বৃহস্পতিবার) অব্যাহত রয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবন ও আশপাশের এলাকায় সকাল থেকেই মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য।

‘এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদের’ ব্যানারে গত কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্বঘোষিত কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে তারা রাজস্ব ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

ইউনিটি পরিষদের সভাপতি ও এনবিআরের অতিরিক্ত কমিশনার হাসান মুহাম্মদ তারেক রিকাবদার সাংবাদিকদের বলেন, আমাদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাই আমরা বাইরে অবস্থান করছি।

এদিকে আন্দোলনের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর কর্মকর্তাদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানায়। তবে আন্দোলনকারী সেটি প্রত্যাখ্যান করেছেন।

এনবিআর রিফর্ম ইউনিটি পরিষদ আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে দাবি পূরণ না হলে ওইদিন থেকেই পূর্ণদিবস শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক