সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
অর্থ-বাণিজ্য

উড়োজাহাজ সংকটে বাংলাদেশ বিমান, ঢাকা-নারিতা রুট বন্ধের সিদ্ধান্ত

চরম উড়োজাহাজ সংকটের মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংকট সামাল দিতে আপাতত দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। পাশাপাশি লোকসানে চলা ঢাকা-নারিতা রুট বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিমান।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান। তিনি বলেন, ‘এয়ারবাস ও বোয়িং—এই দুটি কোম্পানির কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার প্রস্তাব পর্যালোচনা করছে বিমান। তবে এসব উড়োজাহাজ ২০৩১ সালের আগে ডেলিভারি পাওয়ার সম্ভাবনা নেই।’

এই দীর্ঘ সময়ের ব্যবধানে বিমান তার ফ্লাইটের চাহিদা পূরণে আপাতত দুটি উড়োজাহাজ লিজে আনার পরিকল্পনা করেছে। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান এমডি।

এদিকে আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আর ফ্লাইট চালাবে না বিমান। সাফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন রুট পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা-নারিতা রুটটি কোনোভাবেই লাভজনক নয়। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এটি বন্ধ করে দেওয়া হবে।’

এর আগে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান। প্রায় দেড় বছর পর তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যাত্রীদের জন্য হতাশাজনক হলেও অর্থনৈতিক বাস্তবতায় এটি ছিল প্রত্যাশিত। এর ফলে বাংলাদেশ থেকে জাপানে সরাসরি যেতে আর কোনো ফ্লাইট থাকছে না। যাত্রীদের এখন তৃতীয় দেশের ট্রানজিট ব্যবহার করতে হবে, যা খরচ ও সময়—উভয়ই বাড়াবে।

বিমান জানিয়েছে, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কেটেছেন, তাঁরা চাইলে সম্পূর্ণ অর্থ ফেরত পেতে পারবেন কোনো প্রকার অতিরিক্ত খরচ ছাড়াই।

ঢাকা-নারিতা রুট বন্ধ হলেও নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এমডি বলেন, ‘আমরা মালদ্বীপের মালে, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সিডনি গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা করছি।’ নতুন উড়োজাহাজ ও রুট সম্প্রসারণের মাধ্যমে বিমানের আর্থিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থাটি।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক