শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২ শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল
advertisement
সিলেট বিভাগ

নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ ততো পিছিয়ে যাবে। বিনিয়োগ, নিরাপত্তা, উন্নয়ন থমকে যাবে।

নির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী কোন সরকার হতে পারে না বলেও মন্তব্য করে তিনি বলেন, আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এমন অবস্থা চলতে থাকলে  মবোক্রেসি আরও বাড়বে। বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। নারীরা নিরাপত্তা হারাবে।  এই অবস্থার উন্নতির জন্য প্রয়োজন নির্বাচিত সরকার। যাদের পেছনে জনসমর্থন আছে।

সোমবার দুপুরে নগরের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয় মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া নেতা ইলিয়াস আলী, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত অর সাইফুর রহমানসহ গুম হওয়া গত গত ১৭ বছরে হতাহত ও নির্যাতিত নেতাদের স্মরণ করেন।

তিনি বলেন, হাসিনা এমনি এমনি হঠাৎ করে পালায় নি, বহু খুন, বহু কান্না বহু ত্যাগ স্বীকারে ফ্যাসিবাদমুক্ত হয়েছে বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত করেছি গতেন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য।  এখন  সুন্দর ও গনতান্ত্রিক দেশ গড়ার জন্য নতুন করে সংগ্রাম শুরু করেছে বিএনপি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বড় বড় কথা বলে কিন্তু শেখ মুজিব বাকশাল করে একদলীয় শাসন কায়েম করেছিলো। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলো। সেই অবস্থা থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা গনতান্ত্রিক দোশ চাই,  কর্মসংস্থান, উন্নত রাষ্ট্র গঠনে ৩১ দফা বাস্তবায়ন চায় বিএনপি। ৩১ দফার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ। বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে।

দেশ গঠন সহজে হবে না, শত্রু অনেক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের বিরুদ্ধে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে। কেউ যেনো বলতে না পারে বিএনপি খারাপ কাজ করে, চাঁদাবাজি করে, জমি দখল করে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।  জনগনকে সাথে নিয়ে এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ডা. এজেড জাহিদ হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, তাহসীনা রুশদীর লুনা প্রমুখ।

এই সম্পর্কিত আরো

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন

দুই জ্বালানি তেল ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার-অফিস সহায়কের মারামারি, ভিডিও ভাইরাল

বিএনপি জনরায়কে ভয় পায়: গোলাম পরওয়ার

সুনামগঞ্জে স্মৃতিসৌধে স্লোগান-মিছিল ২৭ আইনজীবীর নামে মামলা, গ্রেফতার ২

শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে একমাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল