মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫ চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগ - জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয় ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫% এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০% শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের ৩ সদস্য। এ ছাড়াও আহত হয়েছেন স্থানীয় ৩ ব্যক্তি।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশকে মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়।

আহতরা হলেন অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানাপুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়। পরে হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানা পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার  বিষয়টি  নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে প্রকাশ্যে একাধিক মামলা আসামি আ’লীগ নেতা জালাল

সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মেসির বাবার শেষ বিদায়ে ড্রোনের হানা, আটক ১ সাংবাদিক

ফলাফলের ২ দিন আগে মারা যাওয়া শিহাব পেলেন গোল্ডেন জিপিএ-৫

চাঁদাবাজি-নিয়োগ বাণিজ্যের অভিযোগজৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

কুলাউড়ায় এসএসসির ফলে শীর্ষে বালিকা উচ্চ বিদ্যালয়

ছাতকে এসএসসিতে পাসের হার ৫২.০৬%, দাখিলে ৪২.৫৫%

এসএসসিতে গোল্ডেন-৫ পেল ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুলের স্বর্বা

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৩.৪৬%, জিপিএ-৫ মাত্র ১০