শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি
advertisement
সিলেট বিভাগ

সিলেটে বিভাগীয় সেমিনারে ধূমপান ও তামাককে মাদক ঘোষণার দাবি

মাদকাসক্তির প্রাথমিক ধাপ ধূমপান-এ কথা উল্লেখ করে ধূমপান ও তামাকজাত দ্রব্যকে মাদক হিসেবে ঘোষণা এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে বর্জনের ডাক দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

তিনি বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার শুধু ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি ধীরে ধীরে সামাজিক অবক্ষয়েরও জন্ম দেয়। তাই এই আসক্তি থেকে মুক্ত থাকতে পারিবারিক ও ধর্মীয় অনুশাসন মেনে চলা, ইচ্ছাশক্তির বিকাশ এবং নৈতিক চেতনা জাগ্রত করাই একমাত্র পথ।’

মঙ্গলবার (১ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয়’ বিষয়ক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাছির উদ্দিন আহমেদ, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. হালিমা আক্তার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।

প্রবন্ধ ও আলোচনায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, তামাকের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি পরিবেশও বিপর্যয়ের মুখে পড়ে।

বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। পাবলিক প্লেস ও গণপরিবহনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আইন প্রয়োগ নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং সেল গঠন করে নিয়মিত তদারকি, ধূমপান ও তামাকের ঝুঁকি সম্পর্কে প্রচার বাড়ানো, পরিবারে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবকদের সম্পৃক্ত করা।

সেমিনারে অংশগ্রহণকারীরাও উন্মুক্ত আলোচনায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে বাস্তবমুখী বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে ধর্মীয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

উচ্চ পর্যায়ে দূর্নীতি কমলে গণতন্ত্র সূদৃঢ় থাকবে

শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টিকারী নয়; সমাধানকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে: ভিসি জহিরুল হক

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ছাতকে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি