মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুলাউড়ায় আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষ্যে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

(২৪ ডিসেম্বর)  মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুইদিনব্যাপী এ কর্মশালা শেষ হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: মোহসিনের সভাপতিত্বে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ওয়াশ কনসালট্যান্ট মো: জাহিদ আলম, কর্মশালার মডারেটর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম এবং সিনিওর হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা। 

স্বাগত বক্তব্য দেন  প্রকল্পের মডারেটর ইফতেখার আলম ও আনিসুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের এরিয়া ম্যানেজার আহমেদ চৌধুরী হেলাল। 

কর্মশালায় এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার সাদেক সফিউল্লাহ, প্রকল্পের ফিল্ড ফ‍্যাসিলিটেটর আব্দুল আলীম,ইউপি চেয়ারম্যান, সচিব, প্রাইমারী ও হাই স্কুল শিক্ষক, এলাকার ইমাম ও পুরোহিত, ইউপি মেম্বার, স্বাস্থ্য কর্মকর্তা,নলকূপ মিস্ত্রিসহ  এ সংশ্লিষ্ট কাজে জড়িতরা উপস্থিত ছিলেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত