মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সিলেটের জৈন্তাপুরে গাছ থেকে পড়ে আলী আহমদ (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের রনিফৌদ গ্রামের এই দুর্ঘটনা ঘটে। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রনিফৌদ গ্রামের আল আমিনের বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন নিহত আলী আহমদ। দুপুর ২টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় নিহত শ্রমিক আলী আহমদ প্রচন্ড পেট ব্যাথা অনুভব করেন। এসময় গাছ থেকে দ্রুত নেমে আসতে চাইলে অসাবধানতাবশতঃ গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. হিল্লোল সাহা তাকে মৃত ঘোষণা করেন। 


এ বিষয়ে ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় সড়কেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাম চোখের উপরে মাথায় প্রচন্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত