মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২ জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত
advertisement
সিলেট বিভাগ

দিরাই বিএনপির কমিটিতে বিতর্কিতদের পদবী ভাগিয়ে নিতে দৌড়ঝাঁপ

প্রায় ১০ বছর পর দিরাই উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেতে ত্যাগী নেতাদের পাশাপাশি বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিরাও সক্রিয় হয়েছেন। বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে ধরনা দিয়ে, নিজেদের প্রভাব প্রতিষ্ঠায় নানাভাবে চেষ্টা করছেন তারা।

সবশেষ ২০১৪ সালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠিত হয়। সেই কমিটিতে প্রায় সবাই ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠজন। তবে গত এক দশকে দিরাই বিএনপির অভ্যন্তরে বড় পরিবর্তন এসেছে। দলীয় দুর্দিনে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরীর নেতৃত্বে একটি বলয় সক্রিয় ছিল, অন্যদিকে সাবেক বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বে গড়ে উঠেছে আরেকটি বলয়।

এখন পর্যন্ত দিরাই উপজেলা কমিটির আহ্বায়ক পদে তিনজনের নাম আলোচনায় রয়েছে যাদের মধ্যে আব্দুর রশিদ চৌধুরী. উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম একজন  মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিনের ত্যাগী নেতা, রশিদ আহমদ বাচ্চু উপজেলা সাবেক সিনিয়র সহ সভাপতি, যিনি ২০১২ সালে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন তবে এখন আবার বিএনপিতে পদবী ভাগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন।

এছাড়া পৌর কমিটির আহ্বায়ক পদেও কয়েকজন আলোচনায় রয়েছেন।  যাদের মধ্যে  আমিরুল ইসলাম, যিনি নাছির উদ্দিন চৌধুরীর বলয়ের নেতা, এডভোকেট ইকবাল চৌধুরী সাবেক ছাত্রনেতা, বাবুল মিয়া যিনি বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী।

বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, হাইব্রিড নেতারা এবং আওয়ামী লীগের সুবিধাভোগীরা বিএনপির গুরুত্বপূর্ণ পদ পেতে মরিয়া। এক নেতা বলেন, “যারা অতীতে দল ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, তাদের দলে পুনর্বাসন করা উচিত নয়। জেলা কমিটির উচিত খোঁজখবর নিয়ে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করা।”

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, “দলের প্রতি দীর্ঘদিনের ত্যাগ ও দায়িত্বশীলতার ভিত্তিতেই নতুন কমিটি গঠন করা উচিত। বিতর্কিত বা সুবিধাবাদীদের অন্তর্ভুক্তি দলের জন্য ক্ষতিকর হবে।”

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে চোরাচালানের গোয়েন্দা তালিকায় ৫১৬ জন

জমি ও মাছ নিয়ে বিরোধ, সিলেটে একদিনে তিন হত্যাকাণ্ড

সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২

জকিগঞ্জে ডাকাত সদস্য গ্রেপ্তার

এক হাত বাঁকা, কথা বলতে পারেন না—তবু কারও কাছে হাত পাতেন না সামাদ

নবীগঞ্জে টিলা কাটার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

বিশ্বনাথ অ্যাসোসিয়েশন পর্তুগালের সহসভাপতি হলেন কবির

চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল

শাহজালাল উপশহর ওয়েলফেয়ার সোসাইটির ৪৩ সদস্যের কমিটি গঠন

কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে ‘প্রতিপক্ষের হামলায়’ যুবক নিহত